ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বন বিভাগের জমি দখল করে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে পল্লী বিদ্যুৎ এপেক্স ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। এতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। উচ্ছেদ অভিযানে বন বিভাগের জমিতে দীর্ঘদিন ধরে নির্মিত দোকান ও বসতঘর ভেঙে ফেলা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বন বিভাগের ঢাকা রেঞ্জের ডিএপু বশির উল মামুন, এ সি এফ ইকবাল হোসেন চৌধুরী, এ সি এফ শামসুল আরেফিনসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

অভিযান শেষে ডিএপু বশির উল মামুন বলেন, বন বিভাগের জমিতে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও বন বিভাগের জমি দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে এসব অবৈধ দখল উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৮:০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫