ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর উপজেলা প্রতিনিধ:

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের স্বনামধন্য সাধারণ সম্পাদককে অবৈধভাবে বহিষ্কারের প্রতিবাদে সংগঠনের সকল সদস্য আজ সোমবার এক জরুরি মিটিং ডাকেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই মিটিংয়ে সভাপতি মোবারক হোসেনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ উঠে আসে।

আলোচনায় জানা যায়, সাধারণ সম্পাদককে বহিষ্কারের নোটিশে সংগঠনের সদস্যদের জাল স্বাক্ষর ব্যবহার করা হয় এবং অনেককে ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছিল। এছাড়া বহিষ্কারের পত্রটি শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের অফিসিয়াল প্যাডে লেখা হয়নি, বরং ভিন্ন একটি প্যাড ব্যবহার করা হয়। ওই বহিষ্কারের নোটিশে সভাপতির স্বেচ্ছাচারিতা, সদস্যদের সাথে খারাপ আচরণ এবং সাধারণ সম্পাদকের সম্মানহানির প্রমাণ মিলে।

এই অন্যায় ও স্বেচ্ছাচারিতার জন্য সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদকের কাছে দুঃখ প্রকাশ করা হয় এবং ঘোষণা দেওয়া হয় যে তিনি তার সাধারণ সম্পাদক পদে বহাল থাকবেন।

পরবর্তীতে সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ ফকিরের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম নাহিদের পরিচালনায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতভাবে সভাপতি মোবারক হোসেনকে তার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত সিদ্ধান্ত সাধারণ সম্পাদক সদস্যদের সামনে পাঠ করেন এবং সভায় উপস্থিত সাংবাদিক ও সদস্যরা তা অনুমোদন দেন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে মোবারক হোসেনকে আনুষ্ঠানিকভাবে অভিযোগের জবাব দিতে হবে। অন্যথায় তার সদস্যপদও বাতিল করা হবে।

এই সময় সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোবারক হোসেন বহিষ্কার

আপডেট সময় : ০১:১৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫