ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

ড. ইউনূসের বিরুদ্ধে ফাইনান্সিয়াল টাইমসে ‘অর্থ দিয়ে সংবাদ প্রকাশের’ অভিযোগ শিক্ষামন্ত্রী নওফেলের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লন্ডনের প্রভাবশালী পত্রিকা ফাইনান্সিয়াল টাইমসে অর্থ দিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের অভিযোগ তুলেছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

পোস্টে সাবেক শিক্ষামন্ত্রী দাবি করেন, “ইউনূসের প্রপাগান্ডা মেশিন এবার লন্ডনের ফাইনান্সিয়াল টাইমসে পয়সা দিয়ে একটি সংবাদ চিত্র পয়দা করেছে।” তিনি ওই সংবাদে প্রকাশিত ‘আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে ২৪০ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে’—এই তথ্যকে ‘আজগুবি গাজাখুরি গল্প’ বলে অভিহিত করেন।

মহিবুল হাসান চৌধুরী তার পোস্টে যুক্তি দিয়ে বলেন, “এই কথা যদি সত্যি হয়, তাহলে এই পাচারকৃত অর্থ দেশে থাকলে বাংলাদেশের অর্থনীতির আকার হতো মালয়েশিয়ার চাইতে ২০০ বিলিয়ন ডলার বেশি!” তিনি দেশের বর্তমান অর্থনীতির আকারের (৪৫০ বিলিয়ন ডলার) সাথে মালয়েশিয়ার অর্থনীতির (৪৯০ বিলিয়ন ডলার) তুলনা করে এই দাবিকে ভিত্তিহীন প্রমাণের চেষ্টা করেন।

পশ্চিমা গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি ইরাক যুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “এই সংবাদ মাধ্যম গুলোই ছাপিয়ে ছিলো, ইরাকে পারমানবিক এবং কেমিক্যাল অস্ত্র আছে আর এই ছুতায় সেখানে তারা ৫ লাখ মানুষকে মেরে ফেললো।”

পোস্টের শেষে তিনি ড. ইউনূসকে ‘বিদেশি প্রভুদের নিয়োজিত শারমেয়’ এবং ‘খুনি’ বলেও আখ্যায়িত করেন এবং তার সহযোগীদের ভবিষ্যৎ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি লেখেন, “সময় হলে খুনি ইউনুস তার প্যারিসের বাড়িতে গিয়ে নিশ্চিন্ত মনে থাকবে, কিন্তু তার মাস্টার মাইন্ড দের কি হবে?”

সাবেক শিক্ষামন্ত্রীর এই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ড. ইউনূসের বিরুদ্ধে ফাইনান্সিয়াল টাইমসে ‘অর্থ দিয়ে সংবাদ প্রকাশের’ অভিযোগ শিক্ষামন্ত্রী নওফেলের

আপডেট সময় : ০৬:০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫