ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রমিকের প্রতি ভালোবাসা, প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা এবং একজন সংগ্রামী মায়ের গল্প ফরিদপুরে নিখোঁজ যুবকের লাশ পাটখেত থেকে উদ্ধার  অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ সদরপুরে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা ফরিদপুরে অতিরিক্ত তাপদাহে জনজীবন দুর্বিষহ, বিপাকে শ্রমজীবী মানুষ ও কৃষক নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের, বড় হামলার পরিকল্পনা স্থগিত ফরিদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট: ৫ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা সদরপুরে হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ফরিদপুরের পুলিশ সুপার মিরপুরে বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার: বয়স্কদের নিরাপত্তা ও পারিবারিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন গজারিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন ফরিদপুর প্রতিনিধি: মো:নজরুল ইসলাম হিরু গাজারিয়া স্পোর্টিং ক্লাবের ২০২৬ সালের নতুন কমিটি গঠন

বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

বগুড়ার প্রবীণ ও গুণী সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় বগুড়া জেলার গাবতলী উপজেলার পারিবারিক কবরস্থানে তাঁর জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মরহুম আব্দুল হালিম মন্ডল দৈনিক জয়সাগর পত্রিকার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি এবং বগুড়া জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা পেশায় তিনি ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও নির্ভীক ব্যক্তিত্ব।
জানাজায় বাংলাদেশ প্রেসক্লাব, সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন মরহুম আব্দুল হালিম মন্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার নওগাঁ
০১৭৫৭৬০২৮৯৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট সময় : ০২:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬