ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া সেই কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিভ ভদ্রঃ  ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় হারালো অস্ত্র শস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের স্পিডবোটে মহড়ার ঘটনায় সাইমন শরীফ (২১) নামে একজনকে আটক করা হয়েছে করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

আটক সাইমন ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাবিবুল শরীফের ছেলে।  তার নিকট থেকে একটি বড় রামদা, একটি বড় ছুরি ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

জানা গেছে, সেনা ক্যাম্পের মেজর সোহেলের নেতৃত্বাধীন ১৫ আরই ব্যাটালিয়নের একটি দল স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে গভীর রাত সাড়ে ৩টা পর্যন্ত  এ অভিযানকালে সাইমনকে তাদের বাড়ি থেকে আটকের পর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন, যৌথবাহিনীর অভিযান চালিয়ে ওই কিশোর গ্যাংয়ের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দেশীয় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

রিপোর্ট লেখার সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওসি আশরাফ হোসেন জানান, আধঘন্টার মধ্যে আসামী সাইমন শরীফকে আদালতে প্রেরণ করার প্রক্রিয়া চালানো হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে গত বুধবার বিকেলে স্পিডবোটে ভাঙ্গার কুমার নদে এসে  দেশীয় অস্ত্র সহকারে মহড়া দেয় ওই কিশোর গ্যাং। তারা দেশীয় ধারালো অস্ত্র রামদা ও চাইনিজ কুড়াল   উঁচিয়ে প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ায়। বিভিন্ন সংবাদমাধ্যমে এ খবর প্রচারের পর ওই কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র নিয়ে স্পিডবোটে মহড়া দেওয়া সেই কিশোর গ্যাংয়ের এক সক্রিয় সদস্য আটক

আপডেট সময় : ১১:০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫