ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

নির্ধারিত তারিখে রাকসু নির্বাচন নিয়ে শংকিত প্রার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব, রাজশাহী,

সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থীর ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে জানিয়েছেন রাকসু নির্বাচনে অংশ নেয়া ৪টি প্যানেলসহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী। সোমবার দুপুর সাড়ে বারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে তারা এই শঙ্কার কথা জানান।

তারা শঙ্কা প্রকাশ করে বলেন, রাকসু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন পোসকোটার ইস্যুটি সামনে নিয়ে এসেছে। এবং বিষয়টি নিয়ে তারা চুড়ান্ত সিদ্ধান্ত দেয়ার বদলে সিদ্ধান্তটি স্থগিত রেখেছে। এমন অবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন। যা রাকসু নির্বাচনকে প্রভাবিত করবে। বিশ্ববিদ্যালয়ের অচল প্রস্তুত থাকার কারণে সন্দিহান শিক্ষার্থীরা এরই মধ্যে বিভিন্ন হল এবং মেস ছেড়ে বাড়ি চলে গেছে। রাকসুর মত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ না হলে তা প্রশ্নবিদ্ধ হবে।

এ সময় প্রার্থীরা দাবি জানান, পোষ্য কোটার বিষয়টি মীমাংসা করে রাকসু নির্বাচনের আয়োজন করা হোক।

এদিকে আজ বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় তারা দাবি করেন গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হোক। অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে থাকবেন এবং রবি প্রশাসনের কোন সভা বা ক্লাস ও অফিস কার্যক্রমে অংশ নিবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্ধারিত তারিখে রাকসু নির্বাচন নিয়ে শংকিত প্রার্থীরা

আপডেট সময় : ১২:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫