ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে সাবেক ইউপি সদস্যের পরিবারের বিরুদ্ধে ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ

মন্দির কেনো পাহারা দিতে হবে – খন্দকার নাসিরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী,ফরিদপুর) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ফরিদপুর -১ তথা-(আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই। মুসলমানদের মসজিদ কাউকে পাহারা দিতে হয় না। তাহলে মন্দির কেনো পাহারা দিতে হবে? এদেশে আমি যেমন একজন নাগরিক আপনি ও একজন নাগরিক। সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, নিজেদের দুর্বল ভাবলে হবে না। নিজেদের প্রতিরোধ নিজেদেরই গড়ে তুলতে হবে প্রয়োজনে সর্বপ্রকার সহায়তা আমরা করবো।
সাম্প্রদায়িক সম্প্রতির ঐতিহ্যবাহী জনপদ ফরিদপুর-১। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী শান্তিপূর্ণ উৎসবরের জন্য সব ধরনের সহায়তা করবেন। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙ্গতে চাইলে উপজেলা বিএনপি তাদের প্রতিহত করবেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশেষ নির্দেশনা রয়েছে—সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের শুভচ্ছা উপহার প্রদান করা হচ্ছে।

(২১ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারী উপজেলার পৌর সদরের প্রানকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী জর্জ একাডেমী হলরুমে আয়োজিত
আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব-২০২৫ উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে বিভিন্ন পূজা মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি মোট ১২২ টা মন্দির কমিটির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি সঞ্জয় কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আঃ কুদ্দুস শেখ, সদস্য খান আতাউর রহমান, আকরাম হোসেন মিয়া, জেলা যুবদলের সহসম্পাদক ও পৌর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইমরান হুসাইন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বোয়ালমারী পৌর শাখার সভাপতি স্বপন কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র দাস, পৌর সাধারন সম্পাদক নারায়ণ চন্দ্র চক্রবর্তী, উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কান্তি বিশ্বাস, পৌর সাংগঠনিক সম্পাদক পুলক সাহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মন্দির কেনো পাহারা দিতে হবে – খন্দকার নাসিরুল ইসলাম

আপডেট সময় : ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫