ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

নদীতে ভেসে উঠলো ‌ অপর নাতি সোয়াদের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্রঃ -ক্রাইম রিপোর্টার

প্রায় ২০ ঘন্টা পর  ভেসে উঠলো ‌ বৃহস্পতিবার কুমার নদীতে ‌ ডুবে যাওয়া ‌ শিশু ‌‌সোয়াদ (৭) এর  মরদেহ।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে গতকাল বিকালে দাদি মালেকা বেগম (৬০) ও আরেক নাতি তৌসিফের (৮) মরদেহ ভেসে উঠে।ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাষাণচর এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদেহগুলো ওই গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৬০)

এবং তাঁর দুই নাতি তৌসিফ (৮) ও সোয়াদ (৭)।

নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। তৌসিফের বাবার নাম জহিরুল ইসলাম তোতা মৃধা আর সোয়াদের বাবার নাম শরিফউদ্দিন মৃধা। তারা যথাক্রমে ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

আজ শুক্রবার সকাল ১০ টার দিকে সোয়াদের মরদেহের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন শিশুটির প্রতিবেশী ও ভাসান চর হামিদ নগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, শুক্রবার ফজরের নামাজ শেষ করেই স্থানীয়রা শিশুটি মৃতদেহ খোঁজ করা শুরু করেন। সকাল সাড়ে আটটার দিকে ডুবে যাওয়া স্থানের কয়েক ফিট পাশেই হেলে পড়া বাঁশের ঝোপের সঙ্গে শিশু সোয়াদকে ভেসে উঠতে দেখা যায়। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন। বাদ জুম্মা মৃত ৩ জনেরই জানাজা নামাজের সময় ঠিক করা হয়েছে।

এদিকে এই ঘটনায় ‌ উক্ত এলাকায় ‌‌ শোকের ‌ ছায়া নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নদীতে ভেসে উঠলো ‌ অপর নাতি সোয়াদের মরদেহ

আপডেট সময় : ১২:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫