ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির অনুদান ও শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান সোহেল, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির মাঝে আর্থিক সহায়তা ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শ্রীফলতলী জমিদার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন এবং পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন—কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য সোহেল রানা সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালিয়াকৈর উপজেলা ও পৌর এলাকার মোট ১৩৯টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বিএনপির পক্ষ থেকে প্রতিটি মন্দিরের জন্য ১০ হাজার টাকা করে অনুদান তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির অনুদান ও শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫