ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

সীতাকুণ্ডে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’ এর শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদে শিশু শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় পরিবেশে সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং ও বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’র উদ্যোগে এ আয়োজন গত বুধবার (২৪ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রজাতির ফুল, ফলজ, ঔষধি চারা রোপণ ও বিতরণ করা হয়।
সংগঠনের যুগ্ম আহবায়ক রোটারিয়ান এস এম আজিজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক স ম জিয়াউর রহমান এর সঞ্চালনায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সীতাকুন্ড পৌরসভার প্রশাসক মোঃ ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘গাছ আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের জন্য গাছের বিকল্প নেই।’ তিনি কোমলমতি শিশু শিক্ষার্থীদের গাছ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বেশি বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন এবং এমন মহৎ উদ্যোগের জন্য ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’কে ধন্যবাদ জানান।

এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো : জামিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেছা বেগম, সংগঠনের সদস্য একিউএম মোসলেম উদ্দিন, আকতার হোসেন নিজামী, সাংবাদিক নজিব চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ ও সংরক্ষণ দিবসের অংশবিশেষ বিলুপ্ত খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির চারা রোপন, পরিবেশ সংরক্ষণ ক্যাম্পিং পরিবেশের ভারসাম্য রক্ষায়, টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে সংগঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় স্কুল শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ক্যাম্পিং এর উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পরিবেশ সংরক্ষণে উদ্ভুদ্ধ করণ ও সুবুজ স্বেচ্ছাসেবক তৈরীর ওপর জোর দেয়া।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম অন্যান্য বিশেষ অতিথি, সংগঠনের নেতৃবৃন্দ ও ক্ষুদে স্কুল শিক্ষার্থীদের সাথে নিয়ে উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন এবং শিশু শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্য বর্ধনের ফুলের চারা তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীতাকুণ্ডে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সে’ এর শিশু শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৬:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫