একের পর এক অপকর্ম করে যাচ্ছেন সন্ত্রাসী তূর্য গ্রেপ্তার দাবি করেছে ভুক্তভোগীরা
- আপডেট সময় : ০৫:৫১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ:
একের পর এক অপকর্ম আর সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছেন কিশোর গ্যাং এর সন্ত্রাসী তূর্য।আর তাই তার গ্রেপ্তার দাবি করেছে ভুক্তভোগীরা।
জানা গেছে ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে এই সন্ত্রাসী ছিনতাইকারী তুর্য গভীর রাতে বিভিন্ন আবাসিক হোটেলে সঙ্ঘবদ্ধ দল নিয়ে প্রবেশ করে ধারালো- অস্ত্রের মুখে আবাসিক হোটেলের বোর্ডারের কাছ থেকে নগদ অর্থ ও স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর নিউমার্কেটে দুর্গাপূজার মার্কেট করার জন্য নগরকান্দা থেকে আসা বিপ্লব সাহার ছেলে সবুজ সাহাকে রাত অনুমান ১০:৩০মি: এর দিকে পূর্ব খালাসপুরের কিশোর গ্যাঙের সন্ত্রাসী তূর্য সহ আরো চার পাঁচ জন ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নিউমার্কেটের পার্শ্ববর্তী আবাসিক হোটেল গুলশানের একটি রুমের মধ্যে তালা বদ্ধ করে মারপিট করে ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ১২০০০ টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে সবুজ সাহা জানিয়েছে।উক্ত আবাসিক হোটেলের ম্যানেজারের সহযোগিতা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিশোরগঞ্জের সদস্য সন্ত্রাসী তূর্য ও তার সহধর্মিনী বিগত ছয় মাস পূর্বে যৌথ বাহিনীর কাছে মাদকসহ গ্রেফতার হয়েছিল। কিশোর এই সদস্য তূর্যের নামে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।
অবিলম্বে তাকে গ্রেফতার করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।













