ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে শিবচরে রাতের আঁধারে জমি দখল ও গাছ কাটার অভিযোগ,ভুক্তভোগীদের মানববন্ধন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

  1. মোকছেদুল ইসলাম
    স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান মিন্টু (চেয়ারম্যান মিন্টু) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে নজিপুর নতুনহাট থেকে দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড়ে খড়িবাহী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু চেয়ারম্যান বাড়ি থেকে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন। পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।

তার মৃত্যুর খবরে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন গ্রাম থেকে হাজারো মানুষ প্রিয় নেতা “জনতার চেয়ারম্যান” মিন্টুকে শেষবারের মতো একনজর দেখতে ছুটে আসছেন।

এদিকে, তার মৃত্যুতে উপজেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান মিন্টু নিহত

আপডেট সময় : ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫