ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

পৃথক পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি ৩ ফরিদপুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর দক্ষ ও চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ০১/১০/২০২৫ তারিখ রাতে একের পর এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রথম অভিযানটি পরিচালিত হয় মাদারীপুর জেলার শিবচর থানাধীন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায়। রাত অনুমান ০৯.০৫ ঘটিকার সময় চালানো এই অভিযানে প্রায় ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১/ ইব্রাহিম মাতুব্বর (৩৭), পিতা- মোঃ আজগর আলী মাতুব্বর, সাং-বাহারা পশ্চিম পাড়া, ২/জিয়া উদ্দিন খান (৩৫), পিতা- মৃত তফসীর খান, সাং- বাহারা খানপাড়া, উভয় থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।

এরপর দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় রাত অনুমান ১০.৫৫ ঘটিকায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী ইউনিয়নের বাহারা মধ্যপাড়া এলাকায়। এ অভিযানে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধারসহ আরও একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইমরান মিয়া (৩৯), পিতা- মৃত আলতাফ হোসেন, সাং- বাহারা মধ্যপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পৃথক পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সিপিসি ৩ ফরিদপুর

আপডেট সময় : ০৬:১৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫