ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার এবং ০২ জন মানবপাচারকারী আটক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান; পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার এবং ০২ জন মানবপাচারকারী আটক।

আজ শুক্রবার ৩ অক্টোবর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অদ্য ৩ অক্টোবর শুক্রবার মধ্যরাত ২ টায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ০৮ জন শিশুসহ মোট ৩৮ জন ভুক্তভোগীকে উদ্ধার করে। এসময় যৌথবাহিনী ০২ জন মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করছিল।

উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নারী ও শিশুসহ ৩৮ জনকে উদ্ধার এবং ০২ জন মানবপাচারকারী আটক!

আপডেট সময় : ০৯:২৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫