সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে সময় কোতয়ালি থানাধীন পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিল মাহমুদপুর এলাকার আক্কাস মোল্লার ডাঙ্গী হুজুর বাড়ি মেলার মাঠে ফুটবল খেলার সময় রুহুল আমিন (২৭)
পিতা: মৃত মনি পরামানিক, সাং-চুনাঘাটা, লক্ষীপুর, থানা: কোতোয়ালি, জেলা ফরিদপুর বজ্রপাতে আহত হয়।
আহত রুহুল আমিন কে ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
















