সংবাদ শিরোনাম ::
সদরপুরের হাট কৃষ্ণপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর -৪ (ভাঙ্গা, সদরপুর, চরভ্রাসন) আসনের প্রার্থী মাওলানা মোঃ সরোয়ার হোসাইন তার অংগ সংগঠনের কর্মী সমর্থক নিয়ে ৫ অক্টোবর বেলা ১১ টায় হাট কৃষ্ণপুর বাজারে ব্যাপক গণ সংযোগ করেছে।
গণ সংযোগ প্রচারণার সময় ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ সরোয়ার হোসাইন বলেন আমরা আগমী সংসদ নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ চাই এবং পি আর পদ্ধতিতে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিকট দাবী জানাচ্ছি তিনি আরও বলেন আমাদের গণ সংযোগের পাশাপাশি সকল জনগণের সাথে থাকবো।
গণ সংযোগ প্রচারণায় জামায়াতের শতাধিক নেতা কর্মী অংশ নেন।

























