ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

ঝিনাইদহের এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লিয়াকত শেখ (৪২)’কে গ্রেফতার করেছে র‍্যাব ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্রঃ ক্রাইম রিপোর্টার 

ঝিনাইদহের এস আই মিরাজুল হত্যা মামলার মৃত্যুদন্ডের পলাতক আসামিকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ ও র‍্যাব-৪ এর একটি বিশেষ যৌথ অভিযানে ঝিনাইদহ জেলার বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. লিয়াকত শেখ @ লিয়া (৪২), পিতা- মো. রহমত শেখ, সাং- নিমতলা, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করেছে। জানা গেছে, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ জেলা শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে তদন্তে জানা যায়, উক্ত মোটরসাইকেলটি ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম এর মালিকানাধীন। তবে ঘটনাস্থলে তিনি অনুপস্থিত ছিলেন এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়, যা বিষয়টিকে আরও রহস্যজনক করে তোলে। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, ওইদিন সন্ধ্যায় ইফতারের পর এসআই মিরাজুল ইসলাম প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র, সরকার কর্তৃক ইস্যুকৃত পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ নিজ মোটরসাইকেলে করে কর্মস্থল ডাকবাংলা পুলিশ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু কর্মস্থলে তিনি আর পৌঁছাননি এবং এরপর থেকেই নিখোঁজ ছিলেন।

পরদিন, ২৪ আগস্ট সকালে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের পূর্ব পাশের একটি পানি ভর্তি ডোবা থেকে পুলিশ তাঁর পোশাক পরিহিত হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করে। সন্ত্রাসীরা তার কাছে থাকা অস্ত্র, গুলি, মোটরসাইকেল ও অন্যান্য সরকারি মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ৭ জুলাই ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ,প্রথম আদালত মামলার রায় ঘোষণা করেন। আদালত মামলার আসামি মো. লিয়াকত শেখ @ লিয়া’কে দণ্ডবিধির ৩৯৬ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। র‍্যাবের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে পলাতক এই সাজাপ্রাপ্ত আসামি লিয়াকত হোসেন শেখ @ লিয়া (৪২)’কে চিহ্নিত ও গ্রেফতার করা সম্ভব হয়।

অদ্য ০৭/১০/২০২৫ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকায় র‍্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগীতায় ঢাকা জেলার ধামরাই থানাধীন চরডাউটিয়া এলাকা হতে উক্ত মৃত্যুদন্ড সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামি লিয়াকত শেখ @ লিয়া (৪২)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি লিয়াকত শেখ @ লিয়া এর বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি মামলা সহ মোট তার নামে ০৬ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। র‍্যাব সন্ত্রাস, হত্যা ও চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের গ্রেফতারে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান।

হত্যা মামলার আসামিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ মিজানুর রহমান সিনি. সহকারী পুলিশ সুপার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প

র‍্যাব-১০, ফরিদপুর ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝিনাইদহের এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. লিয়াকত শেখ (৪২)’কে গ্রেফতার করেছে র‍্যাব ১০

আপডেট সময় : ১২:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫