ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব 

পবা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলার বাগধানী-তানোর সড়কটির বেহাল অবস্থা এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খাদ ও গর্ত, যার ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এমন অবস্থায় সরকারের উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও Bit of Bengal Cold Storage-এর ব্যবস্থাপনা পরিচালক একেএম শামসুল ইসলাম উজ্জ্বল।

উজ্জ্বল সাহেব বলেন, “কয়েকদিন আগে আমার অফিসের এক স্টাফের বিয়েতে যোগ দিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি এক খাদে আটকে পড়ে। তখনই উপলব্ধি করি, এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ কী পরিমাণ কষ্ট ভোগ করছে। তখনই সিদ্ধান্ত নিই—সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে, নিজ উদ্যোগেই রাস্তা মেরামতের কাজ শুরু করব।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু উদ্যোগ নেই, তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হয়ে উঠবে। এই কাজ আমি করেছি মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে।”

উজ্জ্বল সাহেবের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের সঞ্চার। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা দেখছি। কেউ এগিয়ে আসেনি। কিন্তু উজ্জ্বল সাহেব নিজের খরচে কাজ শুরু করেছেন—এটি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”

আরেক বাসিন্দা হাজী কাশেম আলী বলেন, “আমরা উজ্জ্বল ভাইয়ের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করেন—এই দোয়া করি।”

এলাকাবাসীর আশা, উজ্জ্বল সাহেবের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং দ্রুত সরকারি উদ্যোগে পুরো সড়কটির টেকসই সংস্কার কাজ সম্পন্ন হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল

আপডেট সময় : ১১:১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫