ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা

সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ছিনতাইকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর থেকে শিমুল তালুকদার 

ফরিদপুরের সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ১ ছিনতাইকারীকে আটক করেছে সদরপুর  থানা পুলিশ।

আটককৃত ছিনতাইকারী উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দীন হাজী ডাংগী গ্রামের  বাচ্চু হাওলাদারের পুত্র শরিফুল হাওলাদার(৩০) বলে জানা গেছে।

ভুক্তভোগী  ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার শৌলডুবী এলাকায় গমের রাস্তা নামক স্থানে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ইজিবাইক চালকের অভিযোগের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ মংগলবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার সময় অভিযান চালিয়ে ১ ছিনতাইকারী আটকসহ ইজিবাইকটি উদ্ধার করেন।

ঘটনার বিবরনে ইজিবাইক চালক জানান,৩ জন  যাত্রী সোমবার (১৩ অক্টোবর) রাত ৯ টার সময়  ফরিদপুর সুপার মার্কেটের সামনে থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে আমাকে সদরপুর আসার কথা বলে,কিন্ত পথিমধ্যে তারা আমাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত গভীর করতে  থাকে। রাত সাড়ে ১১ টার সময় শৈলডুবী নামক  গমের রাস্তার মাথায় আসলে ইজিবাইকে থাকা তিনজন আমাকে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। রাতেই আমি থানায় অভিযোগ দায়ের করি।

ভুক্তভোগী ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারীর পুত্র দানেছ বেপারী(৪৫)।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন,  অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে ১ জন আসামীসহ ইজিবাইক উদ্ধার করি। এই চক্রের বাকি দুইজন সদস্য পালিয়ে যায়। এ ব্যপারে বিস্তারিত তথ্য জানতে আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫