ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

ফরিদপুরে র‍্যাব-১০ এর অভিযানে ২১ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – বিশেষ প্রতিনিধি (ফরিদপুর)

ফরিদপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। (বুধবার১৫ অক্টোবর ২০২৫) গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবাইদা ফিলিং স্টেশন এলাকার সামনে এই অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “গোল্ডেন লাইন” পরিবহনের একটি বাস (নম্বর: ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮২) থামিয়ে তল্লাশি করা হলে, আনুমানিক ৬ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা হলেন—

১️⃣ মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা: মৃত মির্জা আলী মোল্লা এবং

২️⃣ শাহানাজ আক্তার (২৭), স্বামী: মোঃ জাহাঙ্গীর আলম; উভয়ের বাড়ি খাগড়াছড়ি জেলার সদর থানাধীন কুমিল্লাটিলা এলাকায়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে র‍্যাব-১০ এর অভিযানে ২১ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫