শিবচরে বিএনপি’র ৩১ দফা ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২২৬ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উমেদপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চান্দেরচর বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা বিএনপি’র আহ্বায়ক শাহাদাত হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি,শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক, নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য, মাদারীপুর-১(শিবচর) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাস্টিট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। মেগা দুর্নীতি করে তিনি দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছেন। আমি আওয়ামী সরকার থাকাকালীন শিবচরে আসতে পারিনি। আমাকে বিভিন্ন ভাবে মামলা হামলা করে দেশে আসতে দেয়নি। গত ১৬ বছরে আমরা কথা বলতে পারি নাই। আমাদের কথা বলতে দেওয়া হয় নাই। হত্যা, গুম, গ্রেপ্তার করে আমাদের ওপরে নির্যাতন করা হয়েছে। তিনি আরো বলেন আপনারা কোন অন্যায় করবেন না।সবার কাছে ধানের শীষ মাকায় ভোট চাই। এবং আপনারা সবাই গ্রামে গ্রামে ঘুরে ধানের শীষ মাকায় ভোট চাইবেন।
যুবদলের নেতা জসিম মৃধার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
বিশেষ অতিথি, শিবচর উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাজাহান মোল্লা, তিনি বলেন আমি দীর্ঘ ১৭বছর দেশে থাকতে পারি নাই। পালিয়ে থাকতে হয়েছে। যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান,শিবচর পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম,বলেন আমাদের প্রিয় নেতা জনাব কামাল জামান মোল্লা ধানের শীষের কান্ডারী বিএনপি’র মনোনয়ন নিয়ে আসবেন, আপনারা তাকে ধানের শীষ মাকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আরো বক্তব্য রাখেন উমেদপুর ইউনিয়ন বিএনপি’র নেতা মোঃ ফারুক হাওলাদার, যুবদলের নেতা মোঃ পারভেজ মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর জেলা প্রতিনিধি
তাং-১৫-১০-২০২৫ ইং
মোবাঃ০১৭১১-০২৭৫১১


























