ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

ফরিদপুর নামেই বিভাগ হোক এই দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ২৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর

ফরিদপুর নামেই বিভাগ হোক এই দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ ইং সকাল ১১ ঘটিকার সময় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব জনাব কিবরিয়া স্বপন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জনাব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর জনাব মিনান, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ তাবরীজ আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সোহেল রানা ও মোঃ তানভীর হোসেন শুভ। ও জিওপি, খেলাফত মজলিশ, এবং অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বলেন, ফরিদপুর একটি ঐতিহ্যবাহী জেলা, এ জেলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বিভাগের নাম অবশ্যই ফরিদপুর বিভাগ রাখতে হবে। অন্য কোনো নামে বিভাগের নামকরণ জনগণ মেনে নেবে না বলেও তারা হুঁশিয়ারি দেন। বিক্ষোভ শেষে একটি মিছিল প্রেসক্লাব চত্বর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর নামেই বিভাগ হোক এই দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

আপডেট সময় : ০১:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫