ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

ফরিদপুর সদরের মাটিতে ফ্যাসিবাদী দুঃশাসনের ঘাঁটি বসাতে শুরু করেছে : চৌধুরী নায়াব ইউসুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৩ (সদর) আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ.কে. আজাদের গণসংযোগে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্ভাব্য প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, “ফরিদপুর সদরের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের ঘাঁটি বসাতে শুরু করেছে। পুলিশ প্রশাসন আওয়ামী দোসরদের পুনর্বাসনে কাজ করছে।”

তিনি বলেন, “গত দুইদিন ধরে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযান চালিয়ে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে—যা অতীতের স্বৈরাচারী আমলের পুনরাবৃত্তি।”

নায়াব ইউসুফ এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির দৃষ্টি আকর্ষণ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ফরিদপুর জেলা উপদেষ্টা এ.কে. আজাদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব এ.কে. কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

শেষে নায়াব ইউসুফের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর সদরের মাটিতে ফ্যাসিবাদী দুঃশাসনের ঘাঁটি বসাতে শুরু করেছে : চৌধুরী নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৬:৫২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫