ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা

অভিযোগের পরই ইউএনওর ব্যবস্থা, বামনগাতিতে অবৈধ ড্রেজার ভেঙে দিল প্রশাসন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বামনগাতি ব্রিজের পশ্চিম পাশে পাশের খাল থেকে বালু তুলে ড্রেজার দিয়ে জমি ভরাটের অভিযোগের পর উপজেলা প্রশাসনের অভিযানে ড্রেজারটি ভেঙে দেওয়া হয়েছে।

জানা যায়, জামাল ও তিলাব নামের দুই ব্যক্তি কিছুদিন ধরে পাশের খাল থেকে ড্রেজারের মাধ্যমে বালু তুলে এনে একটি জমি ভরাট করছিলেন। এতে প্রচণ্ড শব্দে এলাকাবাসীর ঘুমের ব্যাঘাত ঘটছিল এবং শব্দদূষণে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ।

অভিযোগের ভিত্তিতে ২০ অক্টোবর, সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেতৃত্বে প্রশাসনের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে পরিচালিত ড্রেজারটি ভেঙে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যে জমিটি ভরাট করা হচ্ছিল, সেটির মালিক উপজেলা বিএনপির নেতা মো. জাহাঙ্গীর আলম মুকুল। তার জমি ভরাটের জন্য পাশের খাল থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযান শেষে ইউএনও বলেন,

“অবৈধভাবে খাল থেকে বালু তুলে জমি ভরাট করা আইনত অপরাধ। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন,

“প্রতিদিন ড্রেজারের শব্দে ঘুমানো যেত না। ইউএনও স্যার ব্যবস্থা নেওয়ায় এখন শান্তিতে থাকতে পারছি।”

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অনুমতি ছাড়া খাল, নদী বা সরকারি জলাশয় থেকে বালু উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অভিযোগের পরই ইউএনওর ব্যবস্থা, বামনগাতিতে অবৈধ ড্রেজার ভেঙে দিল প্রশাসন

আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫