সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সদরপুরে পুকুরের পানিতে ডুবে সাফওয়ান (৩) নামের শিশুর মৃত্যু হয়েছে ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

শিমুল তালুকদার সদরপুর প্রতিনিধি
নিহত সাফওয়ান উপজেলার আমিরাবাদ গ্রামের শহিদুল ইসলামের পুত্র। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সাফওয়ান নানা বাড়ি ঢেউখালী গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামবাসী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
ইমরান হোসেন নামের নিহতের এক স্বজন জানান, গতকাল বিকেলে নিহত সাফওয়ান মা ফাতেমা বেগমের সাথে ঢেউখালী গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। আজ সকাল ৯টার দিকে সে সবার অজান্তে বাড়ির পার্শ্বে পুকুরে নেমে পড়ে। বাড়ির লোকজন সাফওয়ানকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তারা সাফওয়ানকে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শ্যামসুন্দর সাহা সাফওয়ানকে মৃত ঘোষণা করেন।
























