ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী গাজী আব্দুল হকের ইন্তেকাল ফরিদপুরে অম্বিকাপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও কমিটি গঠন  শিবচরে মেধার জয়জয়কার: ইকরা একাডেমীক কোচিং সেন্টারের ৪ শিক্ষার্থীর অনন্য সাফল্য জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা চায়না দুয়ারী ও বাঁশের বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধনে অস্তিত্ব সংকটে  ফরিদপুর জেলার কানাইপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ ফরিদপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ঝুঁকিতে রাস্তা ও কৃষিজমি কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের গভীর শোক কিবরিয়া স্বপনের সহধর্মিনীর মৃত্যুতে এমপি নায়াব ইউসুফের গভীর শোক

সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নারীদের ধর্ষণের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকায় এই কর্মসূচি পালন করে উলামা-জনতা পরিষদ, রাজশাহী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। অথচ, এসব ঘটনার বিচার হচ্ছে না।

তারা বলেন, মানবাধিকার রক্ষার কথা বলা আন্তর্জাতিক সংগঠনগুলোও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান, রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা, অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং বিশ্ব মুসলিম সমাজকে এই বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, মিছিলটি রাজশাহী জিরোপয়েন্ট এলাকা প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক মুসলিম নারীদের ধর্ষণের প্রতিবাদ

আপডেট সময় : ১১:১৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫