ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

ধর্ষণ মামলার আসামি হুমায়ন সিকদার কে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম -বিশেষ প্রতিনিধি ফরিদপুর

মামলার আসামি হুমায়ন সিকদার কে  গ্রেফতার করেছে র‌্যাব।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়

গত ৮ নভেম্বর   রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শংকর পাশা এলাকায় ভিকটিম শেফালী বেগম (৪৪) আসামি হুমায়ন সিকদার (৩৫) কর্তৃক ধর্ষিত হয়।

গত ৮ সেপ্টেম্বর ‌ আসামি হুমায়ন সিকদার উক্ত শেফালী বেগম’কে ফোন করে তার দেবর বেলায়েত অসুস্থতার কথা বলে সামেলার বাড়ি যেতে বলে। পরবর্তীতে সে তার দেবরকে দেখার জন্য রাত ১১ টায় সামেলার বাড়িতে যায়। একই তারিখ রাত ১১.৩০ মিনিটে  নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হলে আসামি হুমায়ন সিকদার তার পিছন থেকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে নগর কান্দা থানাধীন শংকর পাশা এলাকায় জনৈক জয়নালের ধান ক্ষেতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

উক্ত ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি হুমায়ন সিকদার (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব।

সে নিজেই ফরিদপুর জেলার নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ১১, তারিখ- ১৭/০৯/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার  রাত আনুমানিক  ৮.৪০ মিনিটে  র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হুমায়ন সিকদার (৩৫) পিতা- মৃত ইমন সিকদার,

সাং- শংকরপাশা, থালা- নগরকান্দা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধর্ষণ মামলার আসামি হুমায়ন সিকদার কে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০১:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫