ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের আয়োজনে ছাগল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকির হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালামপুর গ্রামে বিলিভার্স ইস্টার্ন চার্চ কর্তৃক পরিচালিত “হোপ ফর চিলড্রেন” প্রজেক্টের উদ্যোগে  ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ৫৮টি ছাগল বিতরণ করা হয়েছে। ২৯ টি রেজিস্টার শিশুর পরিবারকে দুইটি করে ছাগল প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট জন বিলিভার্স ইস্টার্ন চার্চ, কালামপুরের ডিকন জয়দেব বর্মন এবং সঞ্চালনা করেন “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আর্চডায়োসিসের সম্মানিত ভিকার জেনারেল রেভারেন্ড ফাদার পিটার বর্মন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হোপ ফর চিলড্রেন” বাংলাদেশ-এর ন্যাশনাল কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন ২৯ জন উপকারভোগী রেজিস্টার শিশুর পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট গত দুই বছরেরও বেশি সময় ধরে কালামপুর এলাকায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও চারিত্রিক গঠনসহ কমিউনিটির সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সময়ে আমরা শিশুদের জন্য শিক্ষা সামগ্রী, কমিউনিটিদের জন্য শাকসবজির বীজ ও চারা, ছাগল বিতরণ এবং সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান করেছি। আজ ২৯ জন রেজিস্টার শিশুর পরিবারের মাঝে ২টি করে ছাগল বিতরণ করছি—যেন তারা এই ছাগল পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং তাদের সন্তানদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পারেন। ছাগল বিক্রির জন্য নয়, বরং ভবিষ্যতে যেন এই উদ্যোগ আপনাদের জীবনমান উন্নয়নের একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়।”

বিশেষ অতিথি সজীব ত্রিপুরা বলেন, “হোপ ফর চিলড্রেন প্রজেক্ট আপনাদের শিশুদের জন্য বিনামূল্যে টিউশন সুবিধা দিচ্ছে, আজ ছাগল বিতরণ করা হলো, কেউ কেউ আবার শাকসবজির বীজ ও চারা পাচ্ছেন। এসব উদ্যোগের মাধ্যমে আমরা চাই আপনাদের পরিবার ও কমিউনিটির সার্বিক উন্নয়ন ঘটুক এবং অর্থনৈতিকভাবে আপনারা স্বনির্ভর হোন।”

অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান প্রজেক্টের সমাজকর্মী সুজান বর্মন। পরে সভাপতিত্বকারী ডিকন জয়দেব বর্মন ছাগল বিতরণের প্রথম অধিবেশন শেষ ঘোষণা করেন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপকারভোগীদের মাঝে ছাগল তুলে দেন।

ছাগল পেয়ে খুশি হয়ে উপকারভোগী শাহ আলম হোসেন বলেন,“আমরা আজ খুব আনন্দিত, “হোপ ফর চিলড্রেন” কালামপুর প্রজেক্ট আমাদের পরিবারকে দুটি করে ছাগল দিয়েছে এবং শিশুদের পড়াশোনার জন্য বিভিন্ন শিক্ষা সামগ্রীও প্রদান করে থাকে। এ জন্য আমরা প্রজেক্টের সকল কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে ‘হোপ ফর চিলড্রেন’ প্রজেক্টের আয়োজনে ছাগল বিতরণ

আপডেট সময় : ০২:৪৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫