ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টেপ বল বিপিএল–২০২৫ শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে “টেপ বল বিপিএল–২০২৫” টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। দিনটির প্রথম প্রহরে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গাজীপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব নাসিফা আরেফিন। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব শাহদাত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, ফরটিস গ্রুপ, এবং বরেণ্য অতিথি জনাব মোঃ সুলতান উদ্দিন প্রধান ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব সাইফুদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা, পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, প্রধান উপদেষ্টা জনাব সাইজুদ্দিন আহমেদ, কালিয়াকৈর সরকারি কলেজের বিভাগীয় প্রধান এসএম খালিদ, কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর আহাদ আলী মুন্সী, মোঃ ফরহাদ হোসেন, এবং পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। সকালবেলায় স্থানীয় ১৬টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনা অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য যোগ করে।

দুপুর ১টার দিকে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গাজীপুর লায়ন্স এবং খুলনা টাইগার্স দল। এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছে, যারা পর্যায়ক্রমে লীগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।

অনুষ্ঠান ও খেলা সফলভাবে পরিচালনায় যুক্ত রয়েছেন পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ সোলাইমান হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ক্লাবের সদস্য, ভলেন্টিয়ার ও স্বেচ্ছাসেবীরা। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব ও মাঠের সার্বিক পৃষ্ঠপোষক এবং সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল জানান,

“খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ প্রজন্ম গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”

উৎসবমুখর এই আয়োজনকে ঘিরে কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকা আজ পরিণত হয়েছে এক প্রাণবন্ত মিলনমেলায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে টেপ বল বিপিএল–২০২৫ শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫