ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবতী সুমাইয়ার মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, বিশেষ প্রতিনিধি (ফরিদপুর)

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জমিদার ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (২০) নামে এক যুবতী নিহত হয়েছেন। নিহত সুমাইয়া গোয়ালন্দ উপজেলার হোসেন মোল্লা পাড়া এলাকার মজিবার প্রামাণিকের কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুমাইয়া আক্তারের পূর্বে বিয়ে হয়েছিল, তবে কিছুদিন আগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে সুমাইয়া আক্তারের সঙ্গে একই উপজেলার সাত্তার মেম্বার পাড়া এলাকার কিরণ প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (২৩)-এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

প্রেমের সম্পর্কের ধারাবাহিকতায় তারা প্রায়ই মোটরসাইকেল যোগে ঘোরাঘুরি করতেন। সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল প্রায় ৫টার দিকে তারা ঘুরতে বের হলে গোয়ালন্দের ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত সুমাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলচালক ও প্রেমিক সজীব প্রামাণিক সামান্য আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ফরিদপুর কোতোয়ালি থানায় হেফাজতে নিয়েছে।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “দুর্ঘটনায় এক তরুণী মারা গেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিহত সুমাইয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবতী সুমাইয়ার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৫১:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫