ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

ফরিদপুরে নববধূ রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৫৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুরের বহুল আলোচিত নববধূ সাজিয়া আফরিন রোদেলা (২০) হত্যা মামলায় তার স্বামী সোহানুর রহমান সোহান (৩৫)-কে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত নির্দেশ দিয়েছেন, বিদেশে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহানকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। অপরদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর সাতজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ জানুয়ারি ফরিদপুর শহরের গোয়ালচামটের নতুন বাজার মহল্লার মমিনুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমান সোহানের সঙ্গে সাজিয়া আফরিন রোদেলার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যেই স্বামী সোহান নানা অজুহাতে রোদেলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি সোমবার রোদেলাকে হত্যা করে আত্মহত্যা বলে দাবি করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্টে রোদেলার মৃত্যু যে হত্যাকাণ্ড, তা স্পষ্ট হয়। এরপর রোদেলার পরিবার যৌতুকের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ সোহান ও আরও কয়েকজনকে আসামি করে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে নববধূ রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫