ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

আবারও মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল

ব্যুরো চীফ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে আবারও অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

১৬ নভেম্বর রবিবার সকাল থেকেই ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার সীমানা সংলগ্ন গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর ও দক্ষিণ পাশের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করে।

অবরোধকারীরা সড়কে গাছ কেটে পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তাদের শাটডাউনের কর্মসূচি প্রদর্শন করেন। এতে মহাসড়কে সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৬টার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।যার ফলে এই সড়কে সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এরই মধ্যে কাজ শুরু করেছেন।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, ভোর থেকে পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে গাছের গুঁড়ি সরানোর কাজ চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জানতে পেরেছি কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব ভোরে গোপালপুরে গাছ কেটে মহাসড়ক অবরোধ করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক আছে। আমরা তদন্ত করছি, খুব দ্রুতই তাদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আবারও মহাসড়ক অবরোধ করেছে আওয়ামী লীগের সমর্থকেরা

আপডেট সময় : ১০:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫