ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নিতকরনে প্রজ্ঞাপন জারি খুশি এলাকাবাসী সদরপুরে টিনের ছাদে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে প্রাণ গেল যুবকের, আহত ৩ দুদকের ইনভেন্টরি শুরু: সাবেক ভূমিমন্ত্রী জাবেদের গুলশানের ফ্ল্যাটে মিলল শত শত কোট-টাই ও মূল্যবান সামগ্রী জুলাই বিপ্লবের দুই বছর: শিবচরে হৃদয়ের পরিবারে শুধুই শূন্যতা ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের আহ্বান এমপি চৌধুরী নায়াব ইউসুফ দীর্ঘ ১৭ বছর পর মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ ইসলাম  ফরিদপুর পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, নীল দলকে হারিয়ে শিরোপা সাদা দলের

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৪৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বনামধন্য নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ে প্রাঙ্গণে আজ (১৭ নভেম্বর) সোমবার সকাল সাড়ে দশ ঘটিকায় স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হামিদ। উক্ত অনুষ্ঠানে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল লতিফ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার,অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নেয়ামুতুল্লাহ ও মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। সারা দেশে ১৫০ টি উপজেলায় ১৯৪১৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ৪ টি উপজেলায় ২১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট ৪৩৮২৮ জন শিক্ষার্থীরা ফিডিং কর্মসূচি আওতায় এসেছে। শিক্ষার্থীদের খাবার তালিকায় থাকছে বিস্কুট, বনরুটি, ডিম, ইউএইচটি দুধ, কলা বা মৌসুমি ফল। আজকে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে প্রাণ কোম্পানির ২০০ মিলি দুধ তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে গুনগতমানের শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠবে। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটে। পাশাপাশি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যেরও বিকাশ ঘটবে। ফলে শিক্ষার্থীরা স্কুলমুখী হবে, পড়াশুনায় মনোযোগী হবে। আমরা শিক্ষাথীদের পড়াশুনায় আগ্রহী করতে চাই। শিক্ষার্থীরা পড়াশুায় আগ্রহী বাড়বে। শিক্ষার্থীরাই একদিন সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫