ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিক্রীরচরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জনাব তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর সদরের ডিক্রীরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ২০২৫ ইং বিকাল ৪টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় আরও উপস্থিত ছিলেন এ.কে.এম. কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ, আব্দুল লতিফ মিয়া, এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি, গোলাম মোস্তফা মিরাজ, এ.বি. সিদ্দিক মিতুল, বেনজির আহমেদ তাবরীজ, আব্দুর রব মিয়া, নাজমুল হাসান চৌধুরী রঞ্জনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ডিক্রীরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, মোঃ মোশারফ হোসেন এবং ডিক্রীরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলম শেখ।

প্রধান অতিথি চৌধুরী নায়াব ইউসুফ বলেন, আমার প্রিয় ফরিদপুরবাসী, আপনারা জানেন আমার বাবা চৌধুরী কামাল ইউসুফ ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ ও যোগ্য নেতা। আমি তারই সন্তান। আপনাদের সুখ-দুঃখ ভাগাভাগি করতে আজ আপনাদের মাঝে এসেছি। আশা করি আপনারা আমাকে সেই সুযোগ দেবেন। ফরিদপুর-৩ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনের প্রার্থী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বাবার মতোই আপনাদের পাশে থাকতে পারি।

এ.কে.এম. কিবরিয়া স্বপন বলেন, চৌধুরী কামাল ইউসুফ সাহেবের সময় আমরা যেমন ছিলাম, ঠিক তেমনভাবেই তার যোগ্য উত্তরসূরি চৌধুরী নায়াব ইউসুফের সাথেও থাকব।

এ.এফ.এম. কাইয়ুম জঙ্গি বলেন, ফরিদপুরকে আধুনিক জেলায় রূপান্তরিত করার সক্ষমতা একমাত্র চৌধুরী নায়াব ইউসুফের আছে।

গোলাম মোস্তফা মিরাজ জানান,ননায়াব ইউসুফ একা নন, তার ভাই ফারিয়ান চৌধুরীও আছেন। আমরা ফরিদপুরবাসী সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে জয় নিশ্চিত করব।

ডিক্রীরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, চৌধুরী কামাল ইউসুফ সাহেবের সঙ্গে জীবনের শেষ সময় পর্যন্ত থেকেছি। আজ তার সন্তান নায়াব ইউসুফ আমাদের সুখ-দুঃখের সাথী হয়েছেন—এতে আমরা গর্বিত। ডিক্রীরচরবাসীর জান-মালের নিরাপত্তার জন্য আমি আজীবন কাজ করে যাব এবং ডিক্রীরচর ইউনিয়ন থেকে বিপুল ভোটে তাকে জয়ী করব।

ডিক্রীরচর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ আলম শেখ বলেন, নায়াব ইউসুফের মতো অভিভাবক পেয়ে আমরা আনন্দিত। তিনি যে অঞ্চলে আছেন, সেখানকার মানুষ ভাগ্যবান। ধানের শীষ প্রতীকে আমরা তাকে বিপুল ভোটে বিজয়ী করব।

মতবিনিময় সভায় বিপুল জনসমাগম ও নেতাদের প্রতিশ্রুতিমূলক বক্তব্যে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিক্রীরচরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০২:০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫