ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

কোচিংয়ে অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব 

জেলা প্রতিনিধি রাজশাহী 

অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ করা ছাড়াও প্রতি ব্যাচে আসন সংখ্যা নির্ধারণসহ ১১টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের অভিভাবক ও ক্যাব ইউথ গ্রুপ। শনিবার (১ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত অভিভাকরা জানান- রাজশাহীতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বসবাস। আমাদের সন্তানদের সুশিক্ষার জন্য স্কুল-কলেজের পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়াতে হয়। কিন্তু শিক্ষা নগরী খ্যাত রাজশাহী এখন প্রাইভেট ক্লাস-প্রাইভেট কোচিং কেন্দ্রীক হওয়ায় অভিভাবকবৃন্দ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভাইয়া প্রাইভেট কোচিংগুলোতে মাসিক বেতনের পরিবর্তে কোর্স ফি চালু করা হয়েছে। ফলে পড়াশুনা আদায় না করে তারা মুনাফা কেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে ছাত্র-ছাত্রীদের ধরে রাখে। সকল ছাত্র-ছাত্রীদের প্রতি শিক্ষক-ভাইয়াদের সুনজর না থাকায় শিক্ষার মান নেই; পক্ষান্তরে অভিভাবকবৃন্দের কষ্টার্জিত অর্থব্যয়ের কাক্সিক্ষত সুফল আসছে না।

মানববনন্ধন থেকে বৃহত্তর রাজশাহী জেলার কোচিং সেন্টারের সার্বিক অবস্থার চিত্র তুলে ধরে অভিভাবকরা দাবি তোলেন- অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণ করা (যা মাসের শুরুতে ১ হতে ৭ তারিখে পরিশোধ যোগ্য)। প্রতি ব্যাচে আসন সংখ্যা নির্ধারণ (জাতীর মডেল অনুসরণ করে)। বার্ষিক পরীক্ষার পূর্বে ভর্তি কার্যক্রম থেকে বিরত থাকা। প্রতি ব্যাচের সকল ছাত্র-ছাত্রীর নিকট হতে ক্লাসে পড়া ধরা এবং আদায় করে নেওয়া। টাকার জন্য ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ ব্যবহার ও ক্লাস থেকে বের করে দেওয়া পরিহার করা। কোর্স ফি’র নামে ৩ মাস আগে টাকা নেওয়া মূলত ৯ মাস আগাম টাকা গ্রহণ বুঝায়, সেটি বন্ধ করা। অগ্রিম টাকা নেওয়ায় ষান্মাসিক ও বার্ষিক কোর্স সঠিকভাবে সমাপ্ত কওে না। একটি অধ্যায় শেষ না করে টাইম পাস মূলক পরীক্ষা, যেটি অধ্যায় শেষ করে কয়েকটা পরীক্ষা নেওয়া উচিৎ। ছাত্র-ছাত্রীরা দাঁড়িয়ে প্রশ্ন করলে নানাভাবে বকা দেওয়া হয়। ক্লাসে কারো প্রশ্ন করার সুযোগ নাই। ছাত্র-ছাত্রীদের বসার জন্য যে বেঞ্চ ব্যবহার করা হয় তা এত ঘন যা সবার বসার জন্য উপযোগী নয় বা কষ্টকর। বেঞ্চগুলো একটির সাথে আরেকটি লাগানো থাকে, সরনো যায় না। পারিবারিক গল্প শোনা, শিক্ষকের গল্প বলে সময় শেষ কর হয়।

মানববন্ধনে বক্তব্য দেন- রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি আহ্বায়ক এড. এনামুল হক, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরে আহ্বায়ক মোবাশ্বের আলী, জিটিভি এর রাজশাহীর রিপোর্টার রাশেদ রিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পরিচালক মো. মতিউর রহমান, ক্যাব রাজশাহীর সহ-সভাপতি  মিজানুর রহমান মিজান, বরেন্দ্র ফোরাম রাজশাহীর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ক্যাব ইউথ গ্রুপের সভাপতি মো. জুলফিকার হায়দার, শিক্ষার্থীদের অভিভাবক আব্দুল হাকিম, মামুনুর রশিদ, আব্দুল হাকিম, আতিকুর রহমান, ওবায়দুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোচিংয়ে অগ্রিম কোর্স ফি বাতিল করে মাসিক বেতন নির্ধারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫