ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে ফরিদপুরে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৪৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর 

ফরিদপুরে পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সাজা ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। শুক্রবার সকালে ফরিদপুর কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর আভিযানিক দল পরিকল্পিত অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে মামলা নং–৬৮(০৪)২১, ধারা ৩৬(১) সারণির ৮(ক) এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কবির হোসেন (৪৫)-কে সকাল ৭টা ২৫ মিনিটে ফরিদপুরের মমিনখার হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি মৃত আব্দুস ছাত্তারের ছেলে এবং ফরিদপুরের কোতয়ালী থানাধীন নুরু মন্ডলের ডাঙ্গী এলাকার বাসিন্দা।

অন্য এক অভিযানে একই মামলার আরেক সাজাপ্রাপ্ত আসামি মোঃ সাইদুল সরদার (৩৮)-কে সকাল ৭টা ৫৫ মিনিটে কোতয়ালী থানার জহুর উদ্দিন মাতুব্বর ডাঙ্গী এলাকা থেকে আটক করা হয়। তিনি মৃত আ. করিম সরদারের ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল বলে স্বীকার করেছে।

পরে আটককৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামিকে ফরিদপুরে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপডেট সময় : ০৭:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫