ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

নওগাঁর পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর পত্নীতলায় বিরল ঘটনার জন্ম দিয়েছে জোড়া লাগানো জমজ দুই কন্যা শিশু।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের বেসরকারি নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়।

জানানো হয়েছে, নবজাতকদের বাবা পল্লব মার্ডি এবং মা তৃষ্ণা বাসকে— দুজনই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং নওগাঁর ধামইরহাট উপজেলার চকযদু টিএনটি মোড় এলাকার বাসিন্দা। পরিবারটি অত্যন্ত দরিদ্র ও অসহায়।

নিউ পপুলার ক্লিনিকের পরিচালক রমজান আলী জানান, প্রসব ব্যথা নিয়ে গতকাল বৃহস্পতিবার শিশুটির মা ক্লিনিকে ভর্তি হন। আজ শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ও স্ত্রীরোগ–প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ডা. সুরভি সরকার সফল সিজারিয়ান অপারেশন পরিচালনা করেন।

তিনি আরও জানান, বর্তমানে জোড়া লাগানো নবজাতক দুটি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা প্রয়োজন। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় এবং দূরযাত্রার ভয় থাকায় বাবা–মা সেখানে যেতে দ্বিধায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নওগাঁর পত্নীতলায় জোড়া লাগানো জমজ নবজাতকের জন্ম

আপডেট সময় : ০৬:৪৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫