ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং

ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদকঃদৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের উদ্যোগে মাসিক মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা ১ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিকাল ৪টায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নানান আলোচনা ও সিদ্ধান্তে পরিপূর্ণ এই সভাটি অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার। সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে বিগত মাসে ক্লাবের সাংগঠনিক ও পেশাগত কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন নতুন কর্মপরিকল্পনা, সাংবাদিকদের কল্যাণমূলক উদ্যোগ এবং সংবাদ পরিবেশনে নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, স্থানীয় সাংবাদিকদের সমন্বিত প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ ভূমিকা ফরিদপুরের ইতিবাচক ইমেজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এসময় বিভিন্ন সদস্য গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন। এসময় সভায় আরো আলোচনা হয়
প্রেস ক্লাবের উন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মুক্ত আলোচনায় প্রাধান্য পায়, সাংবাদিকদের প্রশিক্ষণ, সেমিনারের আয়োজন
নবীন সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়াসহ
স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির কৌশল।
আসন্ন কর্মসূচি ও বিশেষ আয়োজন সংক্রান্ত সিদ্ধান্ত
ক্লাবের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করন।

সভায় উপস্থিত ছিলেন—সাংবাদিক অমিত সরকার, পার্থ প্রতিম ভদ্র, শাহিন শেখ, মোঃ মাহাবুব মিয়া, শেখ হাচান, মোঃ হাবিবুর রহমান, সেক মোঃ আফজাল, রফিকুল ইসলাম, মোঃ সরোয়ার হোসেন, জহির মোল্লা, মোঃ ফজলুল হক, শামীম হোসেন, মোঃ মাসুম, সুমন খান, লিপি আক্তার, মোঃ আলামীনসহ অন্যান্য সদস্যরা। সভায় অনুপস্থিত সদস্যদের প্রতি আগামি সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

সভায় পূর্ববর্তী সিদ্ধান্তগুলো পর্যালোচনা শেষে নতুন কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি ডিসেম্বর মাসজুড়ে ক্লাবের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের জন্য কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়।
সভা শেষে সভাপতি নাজমুল হুদা বাশার সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে সততা ও নির্ভুলতার ওপর জোর দেন। তিনি বলেন, “ফরিদপুরের উন্নয়ন অগ্রযাত্রা, সামাজিক বাস্তবতা, জনগণের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম। আমরা সবাই মিলে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবকে দেশের অন্যতম শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।”পরে সাধারণ সম্পাদক রেজাউল করিম সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫