ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

সদরপুরে বিএসটিআই-এর মোবাইল কোর্ট: নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রিতে সুপারশপকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪৪৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিমঃ বিশেষ ফরিদপুর 

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় ভোক্তা অধিকার সুরক্ষা ও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) পরিচালিত এ অভিযানে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার পিঁয়াজখালী বাজারস্থ খান সুপার শপ-এ বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ মার্কারি ও হাইড্রোকুইননযুক্ত ক্ষতিকারক স্কিন ক্রিম—Goree, Due, Fresh & White—বিক্রি ও বিতরণ করা হচ্ছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর “বিএসটিআই আইন-২০১৮” এর ৩১/৩১ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া দোকানে পাওয়া মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ এবং নিষিদ্ধ স্কিন ক্রিমগুলো অবিলম্বে বিক্রয় তালিকা থেকে সরিয়ে নিতে নির্দেশ প্রদান করা হয়েছে।

অভিযানটি পরিচালনা করেন—

জনাব রিফাত আনজুম পিয়া, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি অফিস, সদরপুর, ফরিদপুর।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন—

প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর।

বিএসটিআই, ফরিদপুর কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে বাজারে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে বিএসটিআই-এর মোবাইল কোর্ট: নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রিতে সুপারশপকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:১৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫