ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

বালিয়াকান্দিতে পলিথিনে ঢেকে ব্যবসা পরিচালনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোলাম মর্তবা রিজু , বালিয়াকান্দি প্রতিনিধি :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়কে মাটি টানা টলির কারণে প্রতিদিনই বাড়ছে ধুলাবালির প্রকোপ। রাস্তাজুড়ে উড়তে থাকা ধুলোর কারণে হাঁটা-চলা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সবকিছুই যেন দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় বাজারে পরিস্থিতি আরও ভয়াবহ। দোকানের ভেতরে ধুলো ঢুকে পড়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে তাদের দোকানগুলো পলিথিনে ঢেকে রাখছেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ক্রেতাদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

ব্যবসায়ীদের অভিযোগ, টলিচালকদের কোনোরূপ নিয়ম-নীতি না মানা, অতিরিক্ত গতিতে চলাচল, এবং মাটি খালাসের পর রাস্তা না ধোয়ার কারণেই ধুলার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে দোকানের পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে নারী-পুরুষ, শিশুসহ পথচারীদের জন্য।

স্থানীয়দের দাবি, দিনের পর দিন এভাবে ধুলো উড়তে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত টলির ওপর নিয়ন্ত্রণ, পানি ছিটানো এবং রাস্তা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করলে সামনে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও বেদনাদায়ক হবে বলে মনে করছেন তারা।

এদিকে সচেতন মহল বলছে, টলি চলাচলে নিয়ম-কানুন প্রয়োগ, অনুমোদনহীন ট্রলি বন্ধ এবং নির্দিষ্ট সময়ে মাটি পরিবহনের বিধিনিষেধ জারি করলেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

সড়কের ধুলোয় ঢেকে যাওয়া বাজার ও ভোগান্তিতে অতিষ্ঠ মানুষ এখন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বালিয়াকান্দিতে পলিথিনে ঢেকে ব্যবসা পরিচালনা

আপডেট সময় : ০২:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫