ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুরে আলো ছড়ানো সাহসী ও সফল ৫ নারীকে গৌরবময় “অদম্য নারী” সম্মাননা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সৈকত হাসান, ফরিদপুর 

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর ২০২৫ বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার ২০২৫। নারীর সক্ষমতা, সাহস, সংগ্রাম ও সাফল্যকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার এক অনন্য আয়োজন। জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে জীবনের বিভিন্ন ক্ষেত্র ও নানা প্রতিকূলতাকে পরাজিত করে এগিয়ে যাওয়া পাঁচ বিশিষ্ট নারীকে সম্মাননা প্রদান করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুর এর উপপরিচালক মাশউদা হোসেন এর সভাপতিত্বে,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। বিশেষ অতিথি ছিলেন মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার, ফরিদপুর; ডা. মাহমুদুল হাসান, সিভিল সার্জন, ফরিদপুর। এসময়
সকল অতিথির উপস্থিতি ও মূল্যবান বক্তব্যে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ।

এ বছরের “অদম্য নারী” সম্মাননা পেলেন পাঁচ অনন্য নারী—যাদের জীবনের গল্প শুধু তাদের নিজের নয়, গোটা সমাজের জন্য প্রেরণার উৎস।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী – মোসা: পারভিন আক্তার, কঠোর পরিশ্রম, ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন পারভিন আক্তার । তার উদ্যোগ, সংগ্রাম ও সফলতা এলাকায় নারীদের আত্মনির্ভরশীলতার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।
শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী – তাজনুর নাহার, শিক্ষাজীবনে সাফল্য ও কর্মক্ষেত্রে অসাধারণ দক্ষতার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন তাজনুর নাহার। শিক্ষিত ও দক্ষ নারী গঠনে তিনি এক আলোকবর্তিকা। সফল জননী নারী – নুরুন্নাহার মাসুদ, ত্যাগ, মমতা, দায়িত্ব ও দৃঢ়তার অনন্য সমন্বয়ে পরিবারকে সুন্দরভাবে গড়ে তোলা নুরুন্নাহার মাসুদকে সম্মাননা দেওয়া হয় “সফল জননী নারী” হিসেবে। তার জীবনে পরিবারই শক্তি ও সাফল্যের মূল পাথেয়। তিনি বিশিষ্ট নাট্যকার তারিক মাছুদ এর জননী।
নির্যাতনের দুঃস্বপ্ন পেছনে ফেলে জয়ের পথে এগিয়ে যাওয়া নারী – আছিয়া খানম, জীবনের অন্ধকার অধ্যায়কে জয় করে এগিয়ে চলার অসামান্য সাহস দেখিয়েছেন আছিয়া খানম। নির্যাতনকে পরাজিত করে নিজের জীবন নতুনভাবে গড়ে তোলার তার গল্প সমাজে দৃঢ়তার প্রতীক। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী – মো. আফরোজা ইয়াসমিন, মানবিক সেবা, সামাজিক পরিবর্তন, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নারী অধিকার রক্ষায় দীর্ঘদিনের অবদান রাখায় সম্মাননা পান মো. আফরোজা ইয়াসমিন। তিনি সমাজ উন্নয়নের এক পরিচিত মুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“নারীর অগ্রযাত্রাকে আরও গতিশীল ও সম্মানিত করতে এই পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অদম্য নারীদের সাফল্য আগামী প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর।” নারীর ক্ষমতায়ন, সমাজে সমতা প্রতিষ্ঠা এবং প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে আরও এগিয়ে নিতে এই আয়োজন ফরিদপুরে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। “অদম্য নারী পুরস্কার ২০২৫”—শুধু একটি সম্মাননা নয়; এটি নারীর শক্তি, সাহস এবং অগণিত সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে আলো ছড়ানো সাহসী ও সফল ৫ নারীকে গৌরবময় “অদম্য নারী” সম্মাননা

আপডেট সময় : ০৫:০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫