ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে তাকে কৈজুরি ইউনিয়নের এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) মো:মিজানুর রহমান

সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সম্পাদক হিসেবে আছেন। একই সাথে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কৈজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের আটকে খবরে ফেসবুকে উল্ল্যাস প্রকাশ করে পোস্ট করতে দেখা যায়। সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হকের ঘনিষ্ঠজন হওয়ায় এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়।

কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইউনুস খান বলেন, বিগত দিনে এই সিদ্দিক ফকির বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি জবর দখল করে ঘর উঠিয়ে রেখেছেন। আওয়ামী লীগের নোমিনেশনে নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। তৎকালীন প্রতিপক্ষ বিএনপি’র মনোনীত আনারস প্রতীকের ক্যান্ডিডেট বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ সহ তার অনুসারীদেরকে মেরে রক্তাক্ত করে। তার লাঠিয়াল ও হেলমেট বাহিনী কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি হঠাৎ সেলিমকে নিয়ে নানা অপকর্মে করতেন। বর্তমানে ইউনিয়ন পরিষদের ১% এর কাজের টাকা সহ বিভিন্ন অনিয়ম করে চলেছেন। বহু মানুষের জমি জবরদখল করে এখনো নিজের কবজায় রেখেছেন। কৈজুরী ইউনিয়নে সবচাইতে নির্যাতিত ব্যক্তি আমি। এছাড়াও সোরহাব হাওলাদার, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, হান্নান খান সহ অনেকেই সিদ্দিকের দ্বারা নির্যাতনের শিকার এবং বহু মিথ্যা মামলার শিকার হয়েছে।

সিদ্দিকের নিজস্ব গোডাউন থেকে উদ্ধারকৃত রোড ডাকাতীর দুই ট্রাক চাল উদ্ধার মামলা, ২মাসের vgd চাল চুরির মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে তাকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান আটক

আপডেট সময় : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫