ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

*ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী জুয়েল মাতুব্বর ও তার শিষ্য মিরাজ যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক*

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর, ১৮ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার): ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাদহাট এলাকায় ১৮ ডিসেম্বর ২০২৫ যৌথবাহিনীর বিশেষ অভিযানে ০২ জন মাদক সংশ্লিষ্ট অপরাধীকে আটক করা হয়েছে। মাদক চক্রের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য এবং অবৈধ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, বিগত কয়েক দিন ধরে নগরকান্দা আর্মি ক্যাম্পে চাঁদহাট এলাকার এই মাদক ব্যবসা নিয়ে একাধিক অভিযোগ আসছিল। বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণে উঠে আসে, চক্রটি এলাকার যুব সমাজকে ব্যবহার করে মাদক বিক্রির একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছে।

উল্লেখ্য, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে ধারণ করে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে, নগরকান্দা থানা পুলিশের সমন্বয়ে এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ০২ জনকে হাতেনাতে মাদক বিক্রির সময় আটক করা হয়। পরবর্তীতে আরো জানা যায় যে, তারা এই মাদক গোপালগঞ্জ থেকে নিয়ে আসে এবং নগরকান্দার চাঁদহাট এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে। তাদের শরীর তল্লাশি করে ২০০ শতঅধিক ইয়াবা ট্যাবলেট, ৪৪২০ অবৈধ টাকা, ০১টি ফিচার ফোন, ০১টি অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছে— জুয়েল মাতুব্বর (৩০) ও তার সহকারি মিরাজ শেখ (২৪)। আটককৃত সকল আসামীকে ফরিদপুরের নগরকান্দা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

*ফরিদপুরের নগরকান্দা উপজেলার চাঁদহাট এলাকা থেকে মাদক ব্যবসায়ী জুয়েল মাতুব্বর ও তার শিষ্য মিরাজ যৌথবাহিনীর বিশেষ অভিযানে আটক*

আপডেট সময় : ১২:৫৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫