ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দিপু হত্যার প্রতিবাদে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী শ্রী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পোড়ানোসহ সংখ্যালঘুদের উপর চলমান সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার লতিফপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল সড়কে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি রবিন্দ্র নার্থ সিদ্ধ্যার সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈরে উপজেলা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিয়াকৈর উপজেলা শাখার সহ- সভাপতি ডা. প্রনব কুমার দাস, যুগ্ম সম্পাদক মন্তুষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক রুপচান মন্ডল, দপ্তর সম্পাদক গোপাল চন্দ্র মন্ডল, সমাজকল্যাণ সম্পাদক সুমন সাহা, সদস্য ঈশ্বর চন্দ্র বর্মন, নকুল বিহারী বর্মন, সুবল চন্দ্র মনিদাস, অভিরাম বনিক, নিত্য রন্জন সরকার, রতন সরকার, পলাশ সরকার, সমীর সরকার প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সূত্রে জানা যায়, ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী শ্রী দিপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে আগুনে পুড়ানো হয়েছে। আবার চট্টগ্রামের রাউজানের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। গুজব ছড়িয়ে একজন নিরপরাধ সনাতনীকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। বিচারহীনতার সংস্কৃতির কারনেই সংখ্যালঘু সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সংখ্যালঘুরা এদেশের নাগরিক, স্বাধীন ভাবে বাচতে চাই।

তারিখ…. ২৭/১২/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল দিপু হত্যার প্রতিবাদে

আপডেট সময় : ০২:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫