শুভ বড়দিন উপলক্ষে ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম (পিপিএম)
- আপডেট সময় : ০৬:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩৬৭ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
শুভ বড়দিন উপলক্ষে “ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ” পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম (পিপিএম)আজ বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উপলক্ষে ফরিদপুর শহরের ঐতিহ্যবাহী “ফরিদপুর ব্যাপ্টিষ্ট চার্চ” পরিদর্শন করেন তিনি।
এ সময়ে চার্চ কর্তৃপক্ষের সাথে কুশল বিনিময় করেন, শুভেচ্ছা জানান এবং যীশু খ্রীষ্টের জন্মদিনে দৃষ্টিনন্দন কেক উপহার দেন। এছাড়াও ছোটদের সাথে নিয়ে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
পরিদর্শনকালে তিনি খ্রিস্টান সম্প্রদায়ের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। একই সাথে “শুভ বড়দিন” উদযাপন যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফরিদপুর, জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব মোঃআজমীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মোঃ মিজানুর রহমান অফিসার ইনচার্জ গোয়েন্দা শাখা ফরিদপুর
ব্যাপ্টিস্ট চার্চ মিশনের কর্মকর্তা ডেবিট পল বিশ্বাস,
সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

























