ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

স্বতন্ত্র নির্বাচনে ঘোষণা দিয়ে জাপার মনোনয়ন, ফের আলোচনায় সেই রায়হান জামিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

১০ টাকায় ইলিশ ও ১ টাকায় গরুর মাংস বিতরন করা ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রসন ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে ফের অলোচনায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি জাপা থেকে মনোনীত হওয়ার বিষয়ে নিশ্চিত করে জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উত্তরায় অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা, দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার কারণেই কেন্দ্রীয় সিদ্ধান্তে রায়হান জামিলকে এই আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালালেও দেশ ও মানবতার বৃহত্তর স্বার্থে জাতীয় পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রার্থীতা প্রসঙ্গে রায়হান জামিল আরও বলেন, জনগণের আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেবো। সাধারণ মানুষের অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে মুফতি রায়হান জামিল ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ বিতরণ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

শিমুল তালুকদার
সদরপুর ,ফরিদপুর
মোবা:০১৭১৯১০৩৬১৫
তাং: ২৫ ডিসেম্বর ২০২৫
ছবি সংযুক্তঃ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বতন্ত্র নির্বাচনে ঘোষণা দিয়ে জাপার মনোনয়ন, ফের আলোচনায় সেই রায়হান জামিল

আপডেট সময় : ০৬:৩৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫