ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

ময়না ইউনিয়ন পরিষদের সকল সদস্যের একাত্মতা, ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম-এর ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্য একযোগে একাত্মতা প্রকাশ করেছেন। এতে করে এলাকায় ধানের শীষের পক্ষে নির্বাচনী কার্যক্রম আরও বেগবান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এ উপলক্ষে গত ২৭ ডিসেম্বর বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলামের নিজ বাসভবনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। এই আন্দোলনের অংশ হিসেবেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য জনপ্রতিনিধি, নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় ময়না ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, মো. বাচ্ছু, মো. হারুন অর রশীদসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল পুরুষ সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য। তারা সবাই সর্বসম্মতিক্রমে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার ঘোষণা দেন এবং প্রধান অতিথির নেতৃত্বে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, “ময়না ইউনিয়ন পরিষদের সকল সদস্যের এই ঐক্য ধানের শীষের শক্ত অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এই ঐক্যের মাধ্যমে জনগণের মধ্যে নতুন আশা ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।”
সভায় বক্তারা আরও বলেন, আলহাজ্জ খন্দকার নাসিরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সামগ্রিক উন্নয়নে তার ভূমিকা প্রশংসনীয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ময়না ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও প্রচারণা জোরদার করা হবে। পাশাপাশি ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের সদস্যরা নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালন করবেন।
এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষ প্রতীকের বিজয় কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়না ইউনিয়ন পরিষদের সকল সদস্যের একাত্মতা, ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ বিএনপি

আপডেট সময় : ০৮:১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫