ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

সদরপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৪৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:

শিক্ষার্থী-অভিভাবক ও সহকর্মীদের ভালোবাসায় দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদ।

মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দীন আহম্মেদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পারভীন বেগম, শিক্ষক মোঃ ফায়জুল হক, শহিদুল ইসলাম মোল্যা, হারুন অর-রশিদ, মোল্লা ফরিদ আহমেদ সহ অনেকে।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান বিদ্যালয় ও এলাকার মানুষ আজীবন স্মরণ করবে।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ আহম্মেদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বিদায় বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
মোবাইল: ০১৭১৯১০৩৬১৫
তারিখ: ৩০-১২-২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০১:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫