ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ ও জরুরি অবকাঠামো উন্নয়নে জোর পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা

পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্র জানায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মোল্লাপাড়া গ্রামে বিকাশ সরেনের বাড়ির সামনে।
এ সময় বিজিবি সদস্যরা ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম ভারতীয় গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলেন—
(১) মোঃ আবু রায়হান (৩৮), পিতা- মৃত সোনতাজ উদ্দিন, গ্রাম- খায়ের বাড়ি এবং
(২) মোঃ ময়নুল ইসলাম (৪০), পিতা- মৃত মোখলেজার রহমান, গ্রাম- দাদনপুর।
তাঁরা উভয়েই চন্ডিপুর পোস্ট, ধামইরহাট থানা ও নওগাঁ জেলার বাসিন্দা।
বিজিবি সূত্র আরও জানায়, আটককৃত আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্তীয় সকল অপরাধ দমনে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল, গাঁজা ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৪:০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬