ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক  নগরকান্দায় সারের ডিলার নিয়োগের জেরে যুবদল নেতাকে হাতুড়িপেটা, আহত ৫ ‎ ‎শিবচরে শিরুয়াইল তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী নূরুল ইসলাম খলিফার পরিচিতি সভা ‎ ‎ ‎ কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

মধুখালীতে ছবি-ভিডিও ছড়ানোকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বকশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে দুই ভাইকে ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, বকশিপুর গ্রামের মোঃ সোহাগ ফকির (২২) ও তার বড় ভাই মোঃ হাবিব ফকির (৩১)। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের মতে, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে মোঃ সোহাগ ফকিরের বোন খালপাড়ে গোসল করতে গেলে একই গ্রামের বখাটে যুবক মোঃ রুমান গোপনে তার ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ছবি ও ভিডিও টিকটক ও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

১৩ই মঙ্গলবারে বিষয়টি জানতে পেরে সোহাগ ফকির তার পরিবারকে অবহিত করেন। পরে পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত রুমানের বাবা মোঃ শহীদকে বিষয়টি জানানো হলে তিনি উল্টো সোহাগের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ। এরপর সোহাগের বাবা মোঃ ইউনুস ফকির (৫৮) স্থানীয় তাহের মাতুব্বরকে বিষয়টি জানালে তিনি মীমাংসার আশ্বাস দেন। এতে সোহাগের পরিবার বাড়ি ফিরে আসে।

তবে ওইদিন রাতে সোহাগ ফকির ও তার বড় ভাই হাবিব ফকির বকশিপুর প্রাথমিক বিদ্যালয়ের মোড়ে গেলে অভিযুক্ত রুমান, তার বাবা শহীদসহ মিলন, মারুফ হৃদয়, হাসান ও আরও কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই ভাইকে গুরুতর জখম করে।

এ ঘটনায় আহতদের পরিবার ফরিদপুর জজ কোর্টে মামলা দায়ের করেছে বলে জানা গেছে। স্থানীয়দের মধ্যে ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে ছবি-ভিডিও ছড়ানোকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক।

আপডেট সময় : ০৩:২৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬